চাঁপাইনবাবগঞ্জে লিফলেট বিতারণ ও গণসংযোগ করলেন-সাবেক ভিপি এমদাদুল হক মাসুদ

Leaflet distribution
শাহারিয়া শাহাদাৎ,রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ২২ আগস্ট ২০২৫ ০৭:৩৬ অপরাহ্ন রাজনীতি
শাহারিয়া শাহাদাৎ,রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ২২ আগস্ট ২০২৫ ০৭:৩৬ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে লিফলেট বিতারণ ও গণসংযোগ করলেন-সাবেক ভিপি এমদাদুল হক মাসুদ
চাঁপাইনবাবগঞ্জ নাচোলে সাবেক ভিপি ইঞ্জিনিয়ার এমদাদুল হক মাসুদ লিফলেট বিতারণ ও গণসংযোগ করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে সাবেক ভিপি ইঞ্জিনিয়ার এমদাদুল হক মাসুদ লিফলেট বিতারণ ও গণসংযোগ করেছেন। দিনব্যাপী নাচোল উপজেলায় লক্ষিপুর, নেজামপুর, হাট বাকইল, রাজবাড়ি, নাচোল বাজার, সোনাইচন্ডি বাজার এলাকায় লিফলেট বিতারণ ও গণসংযোগ করেন।  ইঞ্জিনিয়ার এমদাদুল হক মাসুদ বললেন আমি ৪৪,চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মনোনয়ন প্রত্যাশী তিনি আরও বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন।

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক, সুশাসন ন্যায়ভিক্তিক জবাবদিহিমূলক বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলের কাছে আহ্বান জানান। লিফলেট বিতরণকালে তার সঙ্গে ছিলেন বিএনপির কর্মি রবিউল ইসলাম, শহিদুল ইসলাম সজিব, সমাজসেবক মোস্তাকিন,মেসবাহুলসহ  বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা।