নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীর

Woman dies after being run over by train
অনলাইন ডেস্ক : ২৩ আগস্ট ২০২৫ ১২:৪৮ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ২৩ আগস্ট ২০২৫ ১২:৪৮ অপরাহ্ন
নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীর
.............সংগৃহীত ছবি

নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার মাধনগর স্টেশনের উত্তর পাশে কুচিয়ামারা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সান্তাহার রেলওয়ে পুলিশের ওসি হাবিবুর রহমান হাবিব জানান, আজ সকালে ১০টার দিকে চিলাহাটি থেকে রাজশাহী গামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন নলডাঙ্গা উপজেলার মাধনগর রেল স্টেশনের উত্তর পাশে কুচিয়ামারা ব্রিজ অতিক্রম করার সময় অজ্ঞাত এক নারী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরো জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সান্তাহার রেলওয়ে পুলিশ স্টেশনে আনা হয়।

এখানে মরদেহ ময়নাতদন্ত এবং পরিচয় সনাক্তের পর স্বজনদের কাছে মরদেহ তুলে দেওয়া হবে।