চাঁপাইনবাবগঞ্জে এমপি মনোনয়ন প্রত্যাশী এমদাদুল হক মাসুদের লিফলেট বিতারণ ও গণসংযোগ
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মনোনয়ন প্রত্যাশী আহসানউল্লাহ হলেন সাবেক ডিপি এমদাদুল হক মাসুদ এর লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন। শনিবার দিনব্যাপী নাচোল ও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন। নাচলের কালোহর বাজার, বীরেন বাজার, মল্লিকপুর বাজার এবং গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন বাজার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন । এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন।
বিতরণকালে তার সঙ্গে ছিলেন বিএনপির কর্মি রবিউল ইসলাম, সমাজসেবক মোস্তাক, রনি আহমেদসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় মনোনয়ন প্রত্যাশী বলেন যোগ্য হিসাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী বলে তিনি জানান। তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তি ও সুশাসিত উন্নয়ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা গঠনে কাজ করবেন। বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলের কাছে দোয়া চেয়েছেন।