কাল প্রধান অতিথি প্রধান উপদেষ্টা

রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলন

International conference
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৪ আগস্ট ২০২৫ ০৫:১৯ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৪ আগস্ট ২০২৫ ০৫:১৯ অপরাহ্ন
রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলন
.......সংগৃহীত ছবি

রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও প্রত্যাবাসন প্রক্রিয়ায় টেকসই সমাধানের লক্ষ্যে কক্সবাজারে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

রোববার ২৪ আগস্ট উখিয়ার ইনানীতে হোটেল বেওয়াচে ‘টেক অ্যাওয়ে টু দ্যা হাই-লেভেল কনফারেন্স অন দ্যা রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক এ সম্মেলন শুরু হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দফতর যৌথভাবে এ সম্মেলন আয়োজন করে।

সম্মেলনের প্রথম দিন বিকেলে বিদেশি অংশীজনদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন রোহিঙ্গা প্রতিনিধিরা। এতে যোগ দিয়েছেন ৪০টি দেশের প্রতিনিধি। আছেন জাতিসংঘসহ রোহিঙ্গা নিয়ে কাজ করা সব অংশীজন। তিন দিনের এই সম্মেলন থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের পথ খুঁজবেন তারা।

সোমবার ২৫ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্মেলনে যোগ দেবেন। আর শেষ দিন মঙ্গলবার ২৬ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন বিদেশি অতিথিরা।

তিন দিনের সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসন ছাড়াও আন্তর্জাতিক ফান্ড, গণহত্যার বিচার, খাদ্য সহায়তা ও রোহিঙ্গাদের মনোবল বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ ইস্যুর ব্যাপারে জোর দেয়া হবে আশা করা যাচ্ছে।