রাজশাহীতে দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা অনুষ্টিত
রাজশাহী জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ৪০ জন অনুর্ধ্ব-১৪ বালক বালিকা নিয়ে স্কুল পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুৃষ্টিত হয়। গতকাল মঙ্গলবার(২৬ আগস্ট) দিনব্যাপী অনুষ্টিত সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন বেলুন ফেষ্টুন উড়িয়ে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মির্জা ইমাম উদ্দিন। এর আগে তিনি বলেন সাঁতার হচ্ছে সকল খেলার উর্দ্ধে কেননা নিয়মিত সাঁতার করলে শরীল মন দুটোই ভালো থাকে ও পানিতে কেও তলিয়ে যায়না। তোমাদের উচিৎ পাড়া মহল্লায় সাঁতার শেখানো তাহলে সবাই উপকৃত হবে । জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে পদ্মা সুইমিংপুলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাঁতার প্রশিক্ষক মোঃ আব্দুর রউফ রিপন, মডেল স্কুলের সিনিয়র শরীরচর্চা শিক্ষক ও সাঁতার প্রশিক্ষক আবু হায়দার রিপন, শারীরিক শিক্ষা কলেজের শিক্ষক আব্দুল আলীম ও মোঃ হাবিবুর রহমানসহ বিভিন্ন স্কুলের বালক বালিকা ও শিক্ষকগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, সাঁতার প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।