সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী সংস্থার প্রতিনিধিগনের সাথে প্রয়োজনীতা নির্ধারণ বিষয়ক কর্মসূচি
রাজশাহীতে খান ফাউন্ডেশন “ভয়েসেস ফর চেঞ্জ" প্রকল্পের বাস্তবায়নে সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী সংস্থার প্রতিনিধিগনের সাথে প্রয়োজনীতা নির্ধারণ বিষয়ক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত অংশগ্রহণকারী সংস্থার প্রতিনিধিগনের সাথে কমিউনিটিতে কাজ করতে গিয়ে কি কি সমস্যা পড়েন, তা থেকে উত্তরণের উপায় এবং প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।
বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় খান ফাউন্ডেশন রাজশাহী অফিস সভাকক্ষে সমতা নারী কল্যাণ সংস্থার সহযোগিতায় খান ফাউন্ডেশন রাজশাহীর জেলা প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলামের এর সঞ্চালনায় প্রয়োজনীতা নির্ধারণ বিষয়ক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্পের মনিটরিং এ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার মো: সালাউদ্দিন এবং বাস্তবায়ন সহযোগী সংস্থা সমতা নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন খান ফাউন্ডেশন পবা-পুঠিয়া প্রকল্প কর্মকর্তা নিমাই সরকার, দূর্গাপুর-চারঘাট প্রকল্প কর্মকর্তা মোসা. শিরিনা আক্তার, দারিদ্র্য মহিলা কল্যান সমিতির পরিচালক রহিমা বেগম, বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থার নির্বাহী পরিচালক হাসিনুর রহমান, আঞ্চলিক উন্নয়ন সংস্থার পরিচালক ইউসুফ আলী চৌধুরী, লফস'র নির্বাহী পরিচালক শাহনাজ পারভিন, পরিবর্তন'র পরিচালক রাশেদ রিপন, অগ্রগামী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা'র সভাপতি রবিউল ইসলাম, দারিদ্র্য কল্যাণ সংস্থা'র পরিচালক জিল্লুর রহমান সহ খান ফাউন্ডেশনের বিভিন্ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ।