আহত নুরকে দেখতে গিয়ে হাসপাতালে অবরুদ্ধ আইন উপদেষ্টা
Dr. Asif Nazrul
ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১.৩৫টার দিকে উপদেষ্টা হাসপাতালে গিয়ে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বিকল্প বাগান গেট দিয়ে বের হয়ে যান। এর আগে গণ অধিকার পরিষদের নেতারা ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন।