নুরের উপর হামলার প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও সাহেব বাজার জিরো পয়েন্টে বিক্ষোভ
জাতীয় গণ-অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে ৩০ আগস্ট শনিবার ঢাকা- রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে রাবি শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টায় চলাচল বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন তারা। এসময় আন্দোলনকারীরা বলেন, ভিপি নুরের উপর হামলাকারী সকল জাতীয় পার্টি ছাত্রলীগ এবং সেনা ও পুলিশ সদস্যদের চিহ্নিত করে বিচারের আওতায় অবিলম্বে আনতে হবে। ভিপি নুরের উপর হামলা মানে বৈষম্য বিরোধী সকল শিক্ষার্থীদের উপর হামলা। বেলা ১১টা ৪০ মিনিটে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে জাতীয় গণ-অধিকার পরিষদের সভাপতি ভিপি নূরের উপর হামলার প্রতিবাদে গণ-অধিকার পরিষদ, ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদ রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে । সংগঠনের পক্ষ থেকে বলা হয় জাতীয় গণ-অধিকার পরিষদের সভাপতি ভিপি নূরের উপর যে জঘন্নতম হামলা চালানো হয়েছে তা নিন্দা জনক । তারা অতি সত্তর জাতীয় পার্টিকে নিষিদ্ধ এবং ভিপি নূরের উপর হামলা কারীদের দ্রুত গ্রেপ্তার ও ঘটনার সাথে জরিত ব্যক্তিদের শাস্তি দাবি করেন ।