দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসায় হিফজ সবক প্রদান অনুষ্ঠান

Darul Arqam Tahfizul Quran
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ৩০ আগস্ট ২০২৫ ০৮:৫৯ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ৩০ আগস্ট ২০২৫ ০৮:৫৯ অপরাহ্ন
দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসায় হিফজ সবক প্রদান অনুষ্ঠান
দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসায় হিফজ সবক প্রদান অনুষ্ঠান

কক্সবাজার শহরের স্বনামধন্য হিফয শিক্ষা প্রতিষ্ঠান দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসার শিক্ষার্থী হাফেজ শাহরিয়ার মুহাম্মদ ফাহিম এর হিফজ সবক সমাপ্ত করেছে। 

শনিবার ৩০ আগস্ট প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক, লালদীঘি জামে মসজিদের পেশ ইমাম ও খতীব মাওলানা হাফেজ মুহাম্মদ ইউনুস ফরাজীর সভাপতিত্বে এবং হাফেজ মুহাম্মদ ইবরাহীমের পরিচালনায় অনুষ্ঠিত হিফয সবক সমাপন ও দুআ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার স্বনামধন্য আলেমেদ্বীন, জামিয়া গোরকঘাটার শায়খুল হাদীস আল্লামা হাফেজ আব্দুল গফুর হাফি:। 

দারুল আরক্বম এর শিক্ষার্থী হাফেজ শাহরিয়ার মুহাম্মদ ফাহিম তার সর্বশেষ সবক শুনান। সবক শুনেন আল্লামা হাফেজ আব্দুল গফুর ও হাফেজ মুহাম্মদ ইউনুস ফরাজী। 

এতে বিশেষ অতিথি ছিলেন বিমান বন্দর জামে মসজিদের খতীব মাওলানা আতাউল করীম, 

খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা শাখার সভাপতি, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুফতি আবু মুসা, লালদীঘি জামে মসজিদ কক্সবাজার এর খতীব মাওলানা হাফেজ মাহমুদুল হাসান, প্রফেসর এনামুল হক, নুরুল হক, অভিভাবক মুহাম্মদ ইলিয়াস, জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহীম মনজু, রাবেতাতুল উলামা ওয়াত তুল্লাব কক্সবাজার এর যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ উসমান সাওদাগর, ফাহিমের বাবা বিশিষ্ট ব্যবসায়ী জসীম উদ্দিন, হজরত খাদিজাতুল কোবরা রাঃ মহিলা হিফয মাদরাসার পরিচালক জসীম উদ্দিন ভুট্টো, জমীরুদ্দীন, খায়রুল বাশার, অভিভাবকবৃন্দ ও শিক্ষকবৃন্দ। 

তিলাওয়াত, সংগীত পরিবেশন, অভিভাবকদের চমৎকার বক্তব্যসহ নানান কর্মসূচির মধ্যদিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।