বিদ্যুৎ এর আলোয় আলোকিত হলো 'মনুপাড়া'
বিদ্যুৎ এর আলোয় আলোকিত হয়েছে 'মনুপাড়া। এটি কক্সবাজার পৌর শহরের নিকটে খুরুশকুলের গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী একটি এলাকা। কেন্দ্রীয় মনুপাড়া সমাজ কমিটির উদ্যোগে 'ঐক্যবদ্ধ সমাজের আলোকিত প্রয়াস' স্লোগানে আনুষ্ঠানিকভাবে আলোকসজ্জা (লাইটিং) কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে।
গতকাল আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ কমিটির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক আজমল হুদা।
প্রধান অতিথি ছিলেন মনুপাড়া সমাজ কমিটির সভাপতি নজরুল হুদা খোকন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় মনুপাড়া সমাজ কমিটির সাধারণ সম্পাদক মো: রিয়াজ উদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন—সহ-সভাপতি সিরাজুল হক ও কলিম উল্লাহ কলিম, সাংগঠনিক সম্পাদক রফিকুল আলম ও নুরুল কবির জীবন, উপদেষ্টা সৈয়দ আহমদ, মাহমুদুল হক, মাহবুবুল হক, খোরশেদ আলম, রাশেদুল হক, জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম কাজল, কোষাধ্যক্ষ তারেক রহমান টিপু, সহ- কোষাধ্যক্ষ হেলাল উদ্দিন ও প্রচার সম্পাদক সালাহ উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, আজকের এই দিনটি মনুপাড়া সমাজের জন্য স্মরণীয় মুহূর্ত। এই উদ্যোগ শুধু একটি উন্নয়নমূলক কাজ নয়, বরং মানুষের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও সৌন্দর্য নিশ্চিত করার এক অনন্য পদক্ষেপ। তাঁরা আরো বলেন—এটি কেবল বিদ্যুতের আলো নয়, বরং ঐক্য, ভ্রাতৃত্ব ও কল্যাণের আলো।
এলাকাবাসী এ মহৎ পদক্ষেপকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে সমাজ কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
পরিশেষে, দোয়া করা হয় যেন আল্লাহ তায়ালা এই প্রয়াসকে কবুল করেন, সমাজকে ঐক্যের বন্ধনে আবদ্ধ রাখেন এবং নুরের আলোয় আলোকিত করেন।
সভায় সিদ্ধান্ত হয় সমাজের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে মনুপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচে রাত ১০টার পর আড্ডা না দেয়ার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।