সত্বর কথাটি কবে কার্যকরী হবে

Rajshahi Collage
নিজস্ব প্রতিবেদক: ০১ সেপ্টেম্বর ২০২৫ ০৮:০০ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ০১ সেপ্টেম্বর ২০২৫ ০৮:০০ অপরাহ্ন
সত্বর কথাটি কবে কার্যকরী হবে
মন্থর কথাটি কবে কার্যকরী হবে

এক মাস হতে চললো রাজশাহী কলেজ হোস্টেলের পাশের ফুটপাতে স্লাব বসানোর কাজ শুর হয়নি। ৫ আগস্ট বিদ্যুৎ না থাকায় অন্ধকারে ওই কলেজের এক শিক্ষার্থী জুলাই যোদ্ধা আরাফাত ড্রেনের মধ্যে পড়ে মারাত্মক আহত হয়ে অজ্ঞান হয়ে গেলে তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কটুক্তি করে তার প্রতি অবহেলা করা হয়। খবর পেয়ে খোঁজ-খবর নিতে তার কাছে যান কলেজ অধ্যক্ষ প্রফেসর মু: জহুর আলী। 

শিক্ষার্থীর অভিভাবকরা কোথাও সহযোগিতা না পেয়ে তাকে মিশন হাসপাতলে ভর্তি করেন। সেখানে তার চিকিৎসার পর সে সুস্থ হয়ে উঠে কিন্তু এখবরটি পেয়ে সিটি কর্পোরেশন ও মানবিকতা দেখায়নি।

নগরবাসী ও শিক্ষার্থীদের প্রতিবাদে দুই তিন দিন পর স্লাব বিহিন স্থান গুলিতে লাল কাপড় লাগিয়ে দায় এড়িয়ে যান। কলেজ অধ্যক্ষ প্রফেসর জহুর আলী বলেছেন, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ তাকে জানিয়েছেন সত্বর তারা ব্যবস্থা নিবেন।

নগরবাসী-শিক্ষার্থীদের কথা এ মন্থর কথাটি কবে কার্যকরী হবে।