দুটি প্রতিষ্ঠানের ১০৫০ শিক্ষার্থী পেল কাঁঠাল, সুপারি ও মেহগনি গাছের চারা
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ১০৫০ শিক্ষার্থী পেল কাঁঠাল, সুপারি ও মেহগনি গাছের চারা। মঙ্গলবার দুপুরে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের দেয়া এসব গাছের চারা বিতরণে সহযোগিতা করে প্রথম আলো বন্ধুসভা।
দুপুর পৌনে একটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের ৬৫০ জন শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম, চাাঁইনবাবগঞ্জ বন্ধুসভার যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ নাফিউল হাসান, কার্যকরি সদস্য সাকিল ইসলামসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে কাঁঠাল, সুপারি ও মেগহনি গাছের বিতরণ করে প্রথম আলো বন্ধুসভা। গাছ দিয়ে সহযোগিতা করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স।
এরআগে দুপুর সাড়ে ১২ টার দিকে একই উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের রামজীবনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণের সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক আব্দুস সালাম, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম, সহসভাপতি মো. আসাদুজ্জামানসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে কাঁঠাল, সুপারি ও মেগহনি গাছের বিতরণ করে প্রথম আলো বন্ধুসভা। গাছ দিয়ে সহযোগিতা করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স।
উভয় প্রতিষ্ঠানে কাঁঠাল, সুপারি ও মেহগনি গাছের চারা শিক্ষার্থীদের হাতে তুলে দেয় বন্ধুসভার বন্ধুরা। চারা বিতরণে সহযোগিতা করেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
গাছ বিতরণ শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বন্ধুসভার বন্ধুরা বলেন, পৃথিবী দিনে দিনে উত্তপ্ত হয়ে উঠছে। প্রাকৃতিক বিপর্যয় দেখা দিচ্ছে। এ অবস্থায় বেশি বেশি গাছ লাগিয়ে আমাদের পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। গাছ বিতরণের জন্য প্রথম আলো বন্ধুসভা ও ব্র্যাক’কে ধন্যবাদ জানায় শিক্ষার্থীরা।