ব্যাংকার মাইনুল আহসানের চতুর্থ মৃত্যু বার্ষিকী ৩ সেপ্টেম্বর বুধবার
Mainul Ahsan
বাংলাদেশ ব্যাংক রাজশাহীর সাবেক কর্মকর্তা মরহুম মাইনুল আহসানের চতুর্থ মৃত্যু বার্ষিকী ৩ সেপ্টেম্বর বুধবার। এ উপলক্ষে পারিবারিকভাবে চাঁপাইনবাবগঞ্জের পাঠান পাড়া গোরস্থান মসজিদে দোয়াখায়ের ও মরহুমের কবর জিয়ারত করা হবে। রাজশাহীতে ও দিনটি পালিত হবে। পরউপকারী সাহিত্য সাংস্কৃতিক অনুরাগী মরহুম মাইনুল আহসানের শিক্ষা জীবন কেটেছে রাজশাহীতে। স্কুলে পড়া অবস্থায় তিনি গণমানুষের মুক্তির রাজনীতিতে সম্পৃক্ত হয়ে যান। এ সময় তিনি অনেকের কাছে রাজনীতিক গুরু হিসেবে পরিচিতি পান। বিভিন্ন দেশের মুক্তির সংগ্রাম পৃথিবীর রহস্য মানুষ সৃষ্টির রহস্য নিয়ে লেখা বইগুলি পড়া ছিল তার বিশেষ শখ। পরবর্তীতে কর্মজীবনে বাংলাদেশ ব্যাংকে যোগ দিয়ে রাজশাহী-চট্টগ্রাম রাজশাহীতে দায়িত্ব পালন করেন।