প্রধান উপদেষ্টার সঙ্গে সাত রাজনৈতিক দলের বৈঠক

Seven political parties meet with chief advisor
অনলাইন ডেস্ক ০২ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৪৩ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক ০২ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৪৩ অপরাহ্ন
প্রধান উপদেষ্টার সঙ্গে সাত রাজনৈতিক দলের বৈঠক
.................সংগৃহীত ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বৈঠকে অংশ নেন- এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ।

এর আগে গত রোববার প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি’র সঙ্গে বৈঠক করেন।

ধারাবাহিক এই বৈঠক আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। 

সূত্র : বাসস