চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Preparation meeting held to mark BNP's founding anniversary
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ০৩ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫৯ অপরাহ্ন রাজনীতি
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ০৩ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫৯ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী  উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

আগামী ৫ ই সেপ্টেম্বর  বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হবে। এ উপলক্ষে  বুধবার বিকালে উপজেলা বিএনপি কার্যালয়  এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি'র  ভারপ্রাপ্ত আহবায়ক ও ৪নং পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল ইসলাম সেন্টু, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক রহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল ইসলাম সোহরাব, ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদসহ অন্যান্য। আগামী ৫ সেপ্টেম্বর বিকেল চারটায়  সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হবে। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।