তারুণ্যনির্ভর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারে উন্মুক্ত বৈঠক

Open meeting with commitment to build Bangladesh
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৫ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৫ অপরাহ্ন
তারুণ্যনির্ভর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারে উন্মুক্ত বৈঠক
তারুণ্যনির্ভর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারে উন্মুক্ত বৈঠক

তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ বাহাদ উল্লাহ এর বাড়ির উঠানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মো: আবদুছ ছাত্তার।

গণযোগাযোগ অধিদপ্তর ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় ও জেলা তথ্য অফিসের আয়োজনে উন্মুক্ত বৈঠকে উপস্থিত সকলে আয়োজনের সাথে একাত্মতা প্রকাশ করে চলমান কর্মসূচির প্রশংসা করেন।

উল্লেখ্য, সরকারি দপ্তর হিসেবে জেলা তথ্য অফিস নিয়মিত সরকারি বিভিন্ন উদ্বুদ্ধকরণ প্রচারণা ছাড়াও জনগুরুত্বপূর্ণ নানা সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করছেন। প্রতিটি আয়োজনে সর্বস্তরের মানুষের ব্যাপক সাড়া পাওয়া যায়।