ফিটকিরির কিছু ব্যবহার ও উপকারিতা ,জেনে নিন

Some uses and benefits of alum
অনলাইন ডেস্ক ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৯ অপরাহ্ন লাইফস্টাইল
অনলাইন ডেস্ক ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৯ অপরাহ্ন
ফিটকিরির কিছু ব্যবহার ও উপকারিতা ,জেনে নিন
.................সংগৃহীত ছবি

ফিটকিরির কিছু ব্যবহারপানি জীবাণুমুক্ত করতে ফিটকিরি ব্যবহার করা হয়।

আমরা জানি ফিটকিরি শুধু পানি পরিষ্কার করার কাজে ব্যবহার হয়ে থাকে। কিন্তু জেনে অবাক হবেন শুধু পানি পরিষ্কারই নয়, ফিটকিরির রয়েছে আরও অনেক ব্যবহার ও উপকারিতা।

তাহলে চলুন জেনে নেওয়া যাক ফিটকিরির কিছু ব্যবহার:

১.  ত্বকের ব্রণের ওপর ফিটকিরি ঘষে নিন৷ ব্রণ দ্রুত শুকিয়ে যাবে।

২.  পানিতে ফিটকিরি মিশিয়ে কুলকুচি করলে মুখের জীবাণু ও দুর্গন্ধ দূর হয়।

৩.  মুখের ভেতরে ঘা হয়েছে৷ কিছুই খেতে পারছেন না৷ ঘা-এর জায়গায় ফিটকিরি লাগান৷  প্রথমে একটু জ্বালা করবে৷ কিন্তু মুখের ঘা তাড়াতাড়ি শুকাবে।

৪.  ফিটকিরি লাগিয়ে মুখের লালা গিলে ফেলবেন না।

৫. ত্বকে বয়সের ছাপ পড়ছে? আর চিন্তা নেই। রাতে ফিটকিরি ঘষে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

৬. উকুন তাড়াতে ফিটকিরি গুঁড়ার সঙ্গে পানি মিশিয়ে মাথার তালুতে ম্যাসাজ করুন৷ তারপর শ্যাম্পু করে ধুয়ে নিলেই উকুন দূর হবে।

৭. পায়ে শিরায় টান পড়লে ফিটকারির গুঁড়া, হলুদ এবং পানি দিয়ে পেস্ট বানান। ব্যথা হলে সেখানে লাগান।