বদলগাছীতে বিনামূল্যে মাষকলাইয়ের বীজ ও সার বিতরণ
নওগাঁর বদলগাছীতে ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি পূনর্বাসন সহায়তা খাত হতে খরিপ-২ মৌসমে মাষকলাই উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি প্রমোদনা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনি।
উপজেলার ৫০জন কৃষকের মাঝে প্রতিজন কৃষক প্রতি ৫কেজি মাষকলাইয়ের বীজ, ১০কেজি ডিএপি,৫কেজি পটাশ(এমওপি) রাসায়নিক সার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার রাজিব আহাম্মেদ,উপজেলা প্রকল্প ব্যম্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম,কৃষি সম্প্রসারণ অফিসার সজল কুমার সরকার সহ আরো অনেকে।