​ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

Truck-autorickshaw collision
অনলাইন ডেস্ক ০৪ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৫৬ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক ০৪ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৫৬ অপরাহ্ন
​ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২
.................সংগৃহীত ছবি

মানিকগঞ্জের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় সিংগাইর উপজেলার প্রশিকা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম।

 নিহতরা হলেন দৌলতপুর উপজেলার নিলুয়া গ্রামের মো. পরশ উদ্দীনের ছেলে আব্দুল মান্নান (২৩) ও হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার শেখজন মোল্লার ছেলে মনির হোসেন (৬০)।

এ বিষয়ে সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশায় চারজন যাত্রী ছিলেন। অটোরিকশাটি সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ যাত্রী মারা যান।

 তিনি আরও বলেন, গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।