বাসের সঙ্গে পিকআপ সংঘর্ষ, চালক নিহত

Pickup collides with bus
নিজস্ব প্রতিবেদক: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫৮ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫৮ অপরাহ্ন
বাসের সঙ্গে পিকআপ সংঘর্ষ,  চালক নিহত
রাজশাহীতে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি পিকআপের চালক নিহত হয়েছেন।ছবি - কাবিল হোসেন

রাজশাহীতে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি পিকআপের চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পবা উপজেলার আলীমগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাস ও পিকআপের আরও অন্তত ছয়জন আহত হয়েছেন।

রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পিকআপ থেকে নিহত চালকের লাশ বের করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

ওসি জানান, দুর্ঘটনায় ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুত্বর। এই তিনজনের মধ্যে একজন পিকআপের হেলপার, দুজন বাসের যাত্রী। নিহত ব্যক্তির লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। তারপর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।