কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষায় ভূয়া পরীক্ষার্থী গ্রেফতার
কক্সবাজার জেলা পুলিশের তত্ত্বাবধানে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) জনু-২০২৫ পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষা শুরু হওয়ার পূর্বে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশের সময় তাদের কাগজপত্র ও ফেস ডিটেকশন ক্যামেরায় যাচাইকালে এক শিক্ষার্থীর ছবি এবং তথ্যের গরমিল ধরা পড়েছে। ওই ভূয়া শিক্ষার্থীকে নগদ ১০ দশ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়েছে।
৪ সেপ্টেম্বর কক্সবাজার উত্তরন মডেল স্কুল এন্ড কলেজ থেকে তাকে ধরা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আর্থিক লেনদেনের মাধ্যমে মূল পরীক্ষার্থীর ছদ্মবেশে পরীক্ষায় অংশ নিতে এসেছিলো। ফেস ডিটেকশন ক্যামেরায় উক্ত ভুয়া পরীক্ষার্থীর মুখাবয়ব না মিলায় সন্দিগ্ধ ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি নিজেকে ভুয়া পরীক্ষার্থী বলে স্বীকার করেন। উক্ত ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গ্রেফতার মুহিদ আল কাদের (২০) উখিয়ার গৌজঘোনার শাহ ইউনুসের পুত্র।
মূল পরীক্ষার্থী ছিলেন কুতুবদিয়ার কৈয়ারবিল এলাকার আবদুর রাজ্জাকের ছেলে সাকিবুল হাসান৷ রোল নং-৭১১০১২১।