কক্সবাজার সমুদ্র সৈকতে সংবাদকর্মীর মরদেহ উদ্ধার

The body was recovered
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৪ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫৫ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৪ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫৫ অপরাহ্ন
কক্সবাজার সমুদ্র সৈকতে সংবাদকর্মীর মরদেহ উদ্ধার
কক্সবাজার সমুদ্র সৈকতে সংবাদকর্মীর মরদেহ উদ্ধার

মোহাম্মদ আমিন এক সংবাদকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। 

বৃহস্পতিবার সকালে সৈকতের গলফ মাঠ এলাকার পাশে ঝাউবাগান থেকে লাইফগার্ড কর্মীরা ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন। 

জানা যায়, নিহত আমিন উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী গ্রামের মৃত জুনু মিয়ার পুত্র।

নিহতের ছোট ভাই হিরু স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, গত দুইদিন ধরে ঘরের বাইরে ছিলেন আমিন। তিনি পেশায় একজন এনজিও কর্মী। রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ফ্রেন্ডশিপ নামের এনজিওতে কর্মরত ছিলেন। পাশাপাশি ‘প্রাণের বাংলাদেশ’ নামের একটি দৈনিকে উখিয়া প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তিনি দুই শিশু সন্তানের জনক। এক সপ্তাহ আগে আমিন তাকে হুমকি দেওয়া হচ্ছে বলে ফেসবুকে এক ভিডিও বার্তা দিয়েছিলেন। 

খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান বলেন, ঝুলন্ত মরদেহের খবর পেয়ে পুলিশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। তার পকেটে পাওয়া গেছে চট্টগ্রাম-কক্সবাজার রুটের মারসা যাত্রীবাহী একটি বাসের টিকিট। ধারণা করা হচ্ছে, গতকাল বুধবার রাতে মারসা গাড়িতে করে চট্টগ্রাম থেকে কক্সবাজারে এসেছিলেন তিনি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।