চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা পালন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ভোলাহাট উপজেলা শাখা আয়োজন করেন। বৃহস্পতিবার বৈকালে ভোলাহা রামেশ্বর বিদ্যালয় মাঠ থেকে র্যালি বেরিয়ে উপজেলা চত্বর, আম চত্বরসহ বিভিন্ন স্থান ঘুরে একই স্থানে আলোচনা সভায় যোগদান করেন । ভোলাহাট মাঠ প্রাঙ্গনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি কাউসারুল ইসলাম রঞ্জু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ভিপি ইঞ্জিনিয়ার এমদাদুল হক মাসুদ।
আরোও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হান্নান শাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান বাবর আলী বিশ্বাস বাচ্চুসহ অন্যান্যরা। নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার বিএনপি'র অঙ্গসংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন। আলোচনা সভায় প্রধান অতিথি ইমদাদুল হক মাসুদ তার বক্তব্য বলেন বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশের গণমানুষের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যেতে হবে।