বিশ্বনবী হয়রত মুহাম্মদ (সঃ)

The Prophet Muhammad (PBUH)
ওয়ালিউর রহমান বাবু ০৫ সেপ্টেম্বর ২০২৫ ০৯:১৪ অপরাহ্ন মতামত
ওয়ালিউর রহমান বাবু ০৫ সেপ্টেম্বর ২০২৫ ০৯:১৪ অপরাহ্ন

মানবতার সেবায় বিশ্বনবী হয়রত মুহাম্মদ (সঃ) অগ্রনী ভূমিকা পালন করতেন । তার ছিল প্রচুর ধৈর্য্য বিপদে কখনো হতাশ হননি ছিলেন ক্ষমতাশীল দানশীল । অতি সহজ  সরল সাধারন জীবন যাপন করতেন । পারিবারিক কাজ কর্মও নিজে করতেন ।চারিত্রিক দৃঢ়তা ছিল প্রবল । দৃঢ় স্বভাবের হলেও ছিলেন নির্মল ও কোমল মনের । সবার কাছে ছিলেন বিশ্বাসী এমন কি তাঁর বিরোধীদের কাছেও । এই কারনে সকলে তাকে আল-আমীন বলে ডাকতেন ।তিনি কখনোই প্রতারনা বা  অসত্যেরে আশ্রয় নিতেন না ।অসামাজিক কাজ ,হত্যা ,ও দাস প্রথার প্রতিবাদ করে সাম্যের সৃষ্টি করেন ।আল্লাহর প্রতি ছিলো তার অবিচল বিশ্বাস । ভ্রান্ত মানুষের সত্য পথে আনতে নিজেকে উৎসর্গ করেন । এজন্য তাকে সংগ্রাম করতে হয়েছে ।বিশ্বনবী হয়রত মুহম্মদ (সঃ) সামাজিক, রাজনৈতিক ,অর্থনৈতিক ধর্মীয় ক্ষে্ত্রে আশ্চযজনক পরিবর্তন আনেন যা শুধু ইসলাম ধর্মে নয় অনান্য ধর্ম পালনকারীদের মধ্যেও নাড়া দেয়।তাকে জন্মভূমি ছেড়ে অন্যত্র চলে যেতে হলেও তিনি কখনো সত্য পথ থেকে সরে যাননি ,সহ্য করতে হয়েছে লাঞ্চনা । বিরোধীরা তাকে নানান অপবাদ দিয়েও বিচলিত করতে পারেনি । তিনি ছিলেন শাসক,সেনাপতি,সমাজসেবী,ইমাম ,ধর্ম,প্রচারক,সংস্কারক ন্যায় ওসত্য ন্যায় পথে আসার জন্য শেষ জীবন পযন্ত মানব সমাজকে আহবান জানিয়েছেন । তার জন্ম হয় আইয়ারে জাহেলিয়ার জুগে । সে সময় আরব সমাজের অবস্থা ছিল সংকটাপূর্ন । বিশ্বনবী হয়রত মুহাম্মদ (সঃ) এব জন্ম দিন নিয়ে অনেকে ভিন্ন মত পোষন করলেও ৫৭০ খীষ্টাব্দে ১২ রবিউল আউয়াল তাঁর জন্ম হয় এটা গ্রহন যোগ্য হয়েছে । বাবা আব্দুল্লাহর ইন্তেকালের পর মক্কার মা আমিনার কোলে তিনি আসেন ।দাদা আব্দুল মুওালিব তাঁর লালন পালনের জন্য ধাএী বিবি হালিমার কাছে হয় । বিবি হালিমা ও তার মেয়ে সায়মা শিশু মুহাম্মদকে দেখাশুনা করতে থাকেন । বড় হতে থাকেন তিনি এর মধ্যে ঘটে যায় অলৌকিক ঘটনা । অনান্য শিশুদের সাথে খেলা করার সময় পাঁচ বছর বয়সে আল্লাহ তায়ালা ফেরেশতা পাঠিয়ে তার আত্মশুদ্ধি করেন । ছয় বছর বয়সে মদিনা থেকে মক্কায় ফিরার সময় মা আমিনা মারা যান ।পরের বছর দাদা আব্দুল মুওালিব তার অবিভাবক হন । আব্দুল মুওালিবের পর চাচা আবু তালিবের কাছে বড় হতে থাকেন । তাদের আদর যত্ন থাকলেও আর্থিক কারনে তাকে প্রচুর পরিশ্রম করতে হতো ।মেষ উট চরাতে হত,লেখাপড়ার সুযোগ হয়নি প্রকৃতি থেকেই তিনি শিক্ষা লাভ করেন । ভীষন চিন্তা মগ্ন থাকতেন ,অবসরে কাবা গৃহে আসা সফরকারীদের পানি সরবরাহ করতেন । ১২ বছর বয়সে চাচা আবু তালিবের সাথে ব্যবসার কাজে সিরিয়া যান ।বসরায় বাহিরা নামে এক খ্রীষ্টান সাধু আবু তালিবকে ইহুদিদের হাত থেকে  কিশোর মুহম্মদ (সঃ)কে রক্ষার জন্য সতর্ক করে দেন । এই সাধু বেশ কিছু আলামত দেখে  বুঝতে পারেন তিনি একজন নবী ।এই বানিজ্য সফরে কিশোর মুহাম্মদের সিরিয়া থেকে ফেরার পথে  কুরাইশ ও কায়েশ গোত্রের মধ্যে জুয়াখেলা ঘোড়াদৌড় নিয়ে রক্তপাত তার রিদয়ে গভীর ভাবে দাগ কাটে । কয়েক বছর পর এই সংঘর্ষ বন্ধ  করার জন্য উদার স্বার্থহীন ত্যাগী যুবকদের নিয়ে কমিটি গঠন করেন । সত্য ন্যায়নিষ্ঠার  জন্য তার  সুনাম ছড়িয়ে পড়ে ।বিবি খাদিজা তাকে ব্যবসা দেখার দ্বায়িত্ব  দেন । তাদের দুজনের মধ্যে বিয়ে হয়, দুজন দুজনকে প্রচন্ড বিশ্বাস করতেন । ৬০৫  খীষ্টাব্দে  কাবা গৃহ সংস্কার নিয়ে বিভিন্ন গোত্রের  মধ্যে রক্তপাত হবার আশঙ্কা দিলে তা বন্ধ করেন । বিবি খাদিজার সাথে  বিয়ে হবার পর  হয়রত মুহম্মদ (সঃ) এর  অর্থনৈতিক অবস্থা ভাল হতে থাকে । তার জীবনে আশ্চর্জজনক পরিবর্তনও আসতে থাকে তিনি ধ্যানে মগ্ন হয়ে উঠেন । মক্কার  অদূরে হেরা পাহাড়ের ধ্যানে মগ্ন থাকতেন ।এভাবে ৪০ বছর বয়সে অলৌকিকভাবে ফেরেশতা জিবরাইল (আঃ) এর মাধ্যমে আল্লাহ তায়ালার কাছ থেকে নবুয়াত পান । ফেরেশতা জিবরাইল (আঃ) তাঁকে বলেন; পড়ুন আপনার সৃষ্টিকর্তার নামে ।রমজান মাসের ২৭ তারিখে তিনি শবে কদরের রাত্রে সৃষ্টি কর্তার বানী পাঠ করে নবীর মর্যাদা লাভ করেন । এসব ঘটনা শুনার পর বিবি খাদিজা সর্ব প্রথম ইসলাম গ্রহন করেন ।বিবি খাদিজা তার চাচার ভাই তখনকার জ্ঞানী ব্যক্তি ওয়ারাকা বিন নওফেলের  কাছে ঘটনা বললে তিনি জানালেন মুহম্মদ (সঃ) খুব শ্রীঘ্রই নবী হবেন ।তিনি তাকে কিছু সতর্ক মূলক উপদেশ  দেন । নানা বাধা উপেক্ষা করে হযরত মুহম্মদ (সঃ) সাফা পাহাড়ের সমাবেশে ঘোষনা করলেন ,লা ইলাহা ইল্লাল্লাহ; শত্রুরা ভয়ঙ্কর হয়ে উঠে । এ বাধার মুখেও বাইরে থেকে আসা লোকজনের মধ্যে তিনি বানী প্রচার করতে থাকেন । বিরোধীরা নানা ভাবে হয়রত মুহম্মদ (সঃ)কে নির্যাতন করতে থাকলেও তিনি সে পথ থেকে সরেন নি । বিরোধীরা তার সাথে আসা কয়েকজনকে হত্যা করে । তাকেও হত্যা করার পরিকল্পনা করে ।হয়রত হামযা (রাঃ)ও হযরত ওমর (রাঃ) ইসলাম ধর্ম গ্রহন করে ইসলাম প্রচার শুরু করেন । বাধা  পেয়ে  হয়রত মুহম্মদ (সঃ) পরিবার নিয়ে মক্কা থেকে দূরে নির্বাসন জীবন পালন করতে থাকেন ।প্রভাবশালী ব্যাক্তিদের হস্তক্ষেপে মক্কায় ফিরেন কিন্তু সত্য পথ থেকে কেউ তাকে ফিরাতে পারেণি । স্ত্রী বিবি খাদিজা ও চাচা আবু তালেবের মৃত্যুতে  বিচলিত হয়ে পড়লেন ।পুত্র জায়েকে নিয়ে তায়েফে গিয়ে ইসলাম প্রচার করলে তাদের তাড়িয়ে দিলে তারা অন্য একটি গোত্রে আশ্রয় নেন ।  পবিত্র  ধর্ম গ্রন্থেপাওয়া যায়,আল্লাহতায়ালার নির্দেশে তিনি মেরাজে যান ।

মক্কা হতে জেরুজালেম হয়ে বুরাকের পিঠে সাত আসমান পার হয়ে আল্লাহতায়ালার দেখা পান । এরপর থেকে পাঁচওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা রাখা বাধ্যতামূলক করা হয় । তায়েফ থেকে ফিরে তিনি কেবলমাত্র তীর্থযাত্রীদের মধ্যে বাণী প্রচার করতে থাকেন । মদিনায় ইসলাম ধর্মের ব্যাপক প্রসার ঘটে । অন্যদিকে হযরত মোহাম্মদ ( সাঃ ) এর বিরুদ্ধে ষড়যন্ত্র প্রকট আকার ধারণ করতে থাকলে তিনি ইয়াসরিবে হয়ে মদিনায় গেলে সেখানে তিনি সম্মান ও সমর্থন পান । তাকে বহু যুদ্ধে নেতৃত্ব দিতে হয়েছে তার কড়াকড়ি নির্দেশ ছিল কেউ প্রকৃতির সম্পদ ধ্বংস করতে পারবে না, মহিলা ও শিশুদের ক্ষতি করতে পারবে না । দলে দলে লোকজন তার কাছে আসতে থাকে । এক সময় তিনি বুঝতে পারেন তাকে বিদায় নিতে হবে । ১১,৪৮০ জন অনুসারী নিয়ে হজ্ব পালনের পর । মাকামে ইব্রাহিমে নামায আদায় করে সাফা ও মারওয়া দৌড়ানোর পর আরাফাত ময়দানে সমবেত মানুষদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেন । সেই নির্দেশেরএকটি; ''ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না । ধর্ম পালন কর, প্রচার করো তবে অন্যের ধর্মের উপর আঘাত করিও না । তাদের ধর্ম তাদেরকে পালন করতে দিও'' । 

লেখক তথ্য : সংগ্রাহক সমাজ ও সংষ্কৃতিক কর্মী ।