আনন্দ র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী

BNP's founding anniversary
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:২১ অপরাহ্ন রাজনীতি
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:২১ অপরাহ্ন
আনন্দ  র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হল  বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী
আনন্দ র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে  আনন্দ  র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হল বাংলাদেশ  জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী।  গোমস্তাপুর  উপজেলা শাখা বিএনপি'র  আয়োজনে  শুক্রবার  বৈকালে নিজ কার্যালয়  থেকে আনন্দ র‌্যালি  বেরিয়ে উপজেলা চত্বর, কলোনি মোড়,খোয়ারমোড়সহ বিভিন্ন স্থান ঘুরে আলোচনা সভায় যোগ দেন।  আলোচনা সভায় সভাপতিত্ব করেন  উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক মোহাম্মদ গোলাম জাকারিয়া।  উপজেলা বিএনপি সদস্য সচিব নুরুল ইসলাম সেন্টু সঞ্চালয়ে  আরও বক্তব্য রাখেন রহনপুর পৌর আহ্বায়ক এনায়েত করিম তোকি, সাবেক ভিপি এমদাদুল হক মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও  রহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল ইসলাম সোহরাবসহ অন্যান্যরা। উপজেলার বিএনপি'র অঙ্গসংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা তাদের  বক্তব্য বলেন দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশের গণমানুষের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। বিএনপি দেশের সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সে ষড়যন্ত্র প্রতিহত করবে। আমাদের হাইকম্যান্ড যাকে মনোনয়ন দেবে, আমরা তার পক্ষে এবং ধানের শীষের বিজয়ের জন্য সর্বশক্তি দিয়ে কাজ করব।