রাজশাহীতে অভিনয় ও চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Workshops on acting and filmmaking
নিজস্ব প্রতিবেদক: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ০৫:৪২ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ০৫:৪২ অপরাহ্ন
রাজশাহীতে অভিনয় ও চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
রাজশাহীতে অভিনয় ও চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ডিরেক্টরস এন্ড অ্যাক্টরস ফিল্ড, রাজশাহী-র আয়োজনে অভিনয় ও চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা হতে রাজশাহী শিল্পকলা একাডেমীতে কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে। 

এই কর্মশালায় সংগঠনের সভাপতি ওয়ালিউর রহমান বাবু-র সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সাজ্জাদ বকুল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাজী মামুন রানা হায়দার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক হাবিব জাকারিয়া উল্লাস, চিত্রগ্রাহক ও পরিচালক শাহারিয়ার চয়ন, সম্পাদক ও পরিচালক এ. এইচ. রাজীব।

কর্মশালার বিভিন্ন সেশনে প্রশিক্ষকরা ডিরেকশন ,অভিনয়,স্ক্রিপ রাইটিং, সিনেমাটোগ্রাফি, এডিটিং ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তারা জানান খুব শিঘ্রই রাজশাহীতে অভিনয় ও চলচ্চিত্র নির্মাণ স্কুল প্রতিষ্ঠা করা হবে। এছাড়াও কর্মশালায় প্রশিক্ষণার্থীদের নিয়ে একটা শর্ট ফিল্ম তৈরি করা হবে।

প্রায় ৪০ জন প্রশিক্ষণার্থী উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন। দিনব্যাপী কর্মশালার সমাপনী পর্বে জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সাহাদৎ হোসেন প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ করেন।