(ছোট যমুনায় মাছ ধরতে গিয়ে) বদলগাছীতে নদীতে ডুবে ১০ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু!
স্কুল পরীক্ষা শেষে ছোট যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সোহেল (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে নওগাঁর বদলগাছী উপজেলার মধ্যদিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীর কোমারপুর -দোনইল নামক স্থানে।
নিহত সোহেল(১৫) উপজেলার বালুভরা ইউপির কোমারপুর গ্রামের আরমান হোসেনের ছেলে। সোহেল স্থানীয় মির্জাপুর কে.সি উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেনীর একজন শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, মঙ্গলবার ৯ই সেপ্টেম্বর দুপুর ১টার দিকে বন্ধুদের সাথে খাপলা জাল নিয়ে ছোট যমুনা নদীতে মাছ ধরতে যায়। তার সাথের বন্ধুরা নদীর এ পাড় হতে ডুব মেরে পাড়ে গেলেও সোহেল (১৫) কোমরে খাপলা জালের রশি বাঁধা থাকায় সে পানিতে ডুবে যায়।
পরবর্তীতে তার বন্ধুরা সোহেল কে দেখতে না পেয়ে আশে-পাশে ডাক চিৎকার করলে নদীর ওপারে থাকা জেলে সহ স্থানীয় লোকজনের সহায়তার সোহেলকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সোহেল এর অকাল মৃত্যুর এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। খবরপেয়ে বিকেল ৪টায় বদলগাছী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ব্যপারে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনিছুর রহমান বলেন, খবরপেয়ে পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরুতহাল রিপোর্ট শেষে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। এ ব্যপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।