কক্সবাজারে আইন শৃঙ্খলা ও পর্যটক সেবা শতভাগ নিশ্চিতে গুরুত্বারোপ
Law and order and tourist services
'অপরাধীদের বিরুদ্ধে আমাদের যৌথ শক্ত অবস্থান' শ্লোগানে কক্সবাজার জেলা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ সেপ্টেম্বর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার পুলিশ সুপার মোঃ সাইফউদ্দিন শাহীন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওন এর পুলিশ সুপার (সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি) আপেল মাহমুদ।
সভায় জেলা পুলিশ এবং ট্যুরিস্ট পুলিশের অন্যান্য অফিসার ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় আইন শৃঙ্খলা, পর্যটন, উন্নয়ন, পর্যটক সেবা শতভাগ নিশ্চিত সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়।