কক্সবাজারে সড়ক পরিবহন আইনে ৯ মামলা : অর্থদণ্ড

9 cases under the Road Transport Act
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১০ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৪৭ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১০ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৪৭ অপরাহ্ন
কক্সবাজারে সড়ক পরিবহন আইনে ৯ মামলা : অর্থদণ্ড
কক্সবাজারে মোবাইল কোর্টে সড়ক পরিবহন আইনে ৯ মামলা দায়ের করা হয়েছে৷ এসব মামলায় অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

কক্সবাজারে মোবাইল কোর্টে সড়ক পরিবহন আইনে ৯ মামলা দায়ের করা হয়েছে৷ এসব মামলায় অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বিজয়বাংলা নিউজকে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্যাহ্ জানিয়েছেন, বুধবার ১০ সেপ্টেম্বর বড় মহেশখালী ইউনিয়নের মাহারাপাড়া নামকস্থানে (গোরকঘাটা-জনতা বাজার সড়ক) নৌবাহিনী, পুলিশ ও আনসার সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু জাফর মজুমদার পরিচালিত অভিযানে ৯টি মামলায় সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল এর অভিযুক্ত মালিক ও চালকদের সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় ১৪,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।


দিনের অপর অভিযানে বড় মহেশখালী নতুন বাজার এলাকায় অবৈধ ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে উপজেলা প্রশাসন, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ আনসার বাহিনীর যৌথ সহযোগিতায় উচ্ছেদ অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। 

অভিযানে অভিযুক্ত ৯ জন ব্যক্তিকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর বিভিন্ন ধরায় ১৮,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এছাড়াও বাজারের সকল ব্যবসায়ীদের বাজারের শৃঙ্খলা রক্ষার্থে অবৈধ ফুটপাত দখলমুক্ত রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।