বিভাগীয় তায়কোয়ানডো ওপেন কুমিতে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
"এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়" এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের আয়োজনে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় তায়কোয়ানডো ওপেন পুমসে চ্যাম্পিয়নশিপ ২০২৫।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে জেলা জিমনেসিয়ামে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠনটির উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি হাসানুজ্জামান খান বাবলু।
উৎসবমুখর পরিবেশে সকাল থেকে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা প্রতিযোগীরা অংশ নেন। প্রতিযোগিতায় ক্ষুদে থেকে শুরু করে কিশোর-কিশোরী এবং তরুণ খেলোয়াড়রা অংশগ্রহণ করে।
বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের প্রতিযোগিতা তায়কোয়ানডো খেলাকে সারাদেশে আরও জনপ্রিয় করে তুলবে এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করবে।
আয়োজকরা জানান, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার প্রতিযোগীদের অংশগ্রহণে চ্যাম্পিয়নশিপকে কেন্দ্র করে ক্রীড়াঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
সন্ধায় প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসকের এনডিসি সহ ক্রীয়াঙ্গনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ও রাজশাহী বিভাগীয় ক্রীয়া সংস্থা সাবিক সহযোগিতায় চ্যাম্পিয়নশিপ এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিভাগীয় তায়কোয়ানডো এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুমিত হাসানের সঞ্চালনায় আরোও উপস্থিত ছিলেন, রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর সভাপতি মো: সেকেন্দার আলী, সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের উপদেষ্টা ইঞ্জি: একেএম রফিকুল ইসলাম, বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের এডহক কমিটির সদস্য আরিফ রাব্বানী, রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য এটিএম গোলাম মাহবুব, রাজশাহী বিভাগীয় তায়কোয়ানডো এসোসিয়েশনের সহকারী প্রশিক্ষক মো: ইহতেশামুল আলমসহ অন্যান্যরা।