চাঁপাইনবাবগঞ্জে মনোনয়ন প্রত্যাশী এমদাদুল হক মাসুদের মোটরসাইকেল শোডাউন ও লিফলেট বিতরণ
Distribute leaflets
রাষ্ট্র কাঠামো মেরামত, গণতান্ত্রিক,সুশাসন ন্যায়ভিক্তিক জবাবদিহিমূলক বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মোটরসাইকেল শোডাউন ও লিফলেট বিতরণ করলেন ৪৪,চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ভিপি ইঞ্জিনিয়ার এমদাদুল হক মাসুদ । শনিবার দিনব্যাপী নাচোল উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন। বিতরণকালে তার সঙ্গে ছিলেন গোমস্তাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, পার্বতীপুর ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি ইসরাইল হোসেন, সমাজসেবক গোলাম মোস্তফা, নাচোর উপজেলা শাখার ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান রনি, নাচোল পৌর ছাত্র দলের সাবেক নেতা উসমান গুনিসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা।