হলুদের চা নাকি হলুদ মেশানো দুধ, কোনটি বেশি উপকারী

Turmeric tea or turmeric milk
অনলাইন ডেস্ক ২৭ সেপ্টেম্বর ২০২৫ ০৬:০৫ অপরাহ্ন লাইফস্টাইল
অনলাইন ডেস্ক ২৭ সেপ্টেম্বর ২০২৫ ০৬:০৫ অপরাহ্ন
হলুদের চা নাকি হলুদ মেশানো দুধ, কোনটি বেশি উপকারী
সংগৃহীত ছবি

রান্নাঘরের সবচেয়ে সাধারণ কিন্তু প্রয়োজনীয় উপাদানগুলোর একটি হলো হলুদ। শুধু খাবারের রং ও স্বাদই নয়, এর রয়েছে অসাধারণ স্বাস্থ্যগুণ। এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান, যা সংক্রমণ প্রতিরোধে সহায়ক। অনেকে শুধু রান্নায় নয়, স্বাস্থ্যসচেতন হয়ে হলুদের চা বা হলুদ মেশানো দুধ পান করেন।

কিন্তু কোনটি বেশি উপকারী? চলুন, জেনে নিই।

হলুদের চায়ের উপকারিতা

হলুদের গুঁড়া বা কাঁচা হলুদ পানিতে ফুটিয়ে তৈরি হয় হলুদের চা। এতে লেবুর রস, মধু বা গোলমরিচ গুঁড়া মেশানো যেতে পারে। এটি শরীরকে ডিটক্স করে, টক্সিন দূর করে।

লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে। হজমশক্তি বাড়ায়। ওজন নিয়ন্ত্রণে রাখে। শরীরের প্রদাহ কমায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

কখন খাবেন

দিনের শুরুতে খালি পেটে খেলেই সবচেয়ে ভালো ফল পাওয়া যায়।

হলুদ মেশানো দুধের উপকারিতা

গরম দুধে এক চিমটে হলুদ, একটু মধু বা গোলমরিচ মিশিয়ে খাওয়াকে বলা হয় হলুদ দুধ। জ্বর-সর্দি-কাশি থেকে সেরে উঠতে সাহায্য করে। দুধের ফ্যাট কারকিউমিনের শোষণ বাড়ায়। প্রদাহ ও ব্যথা কমায়।

ঘুম ভালো হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে

কখন খাবেন

রাতে ঘুমাতে যাওয়ার আগে খেলে ঘুম ভালো হয় এবং শরীর রিল্যাক্স করে। যাদের দুধে অ্যালার্জি রয়েছে, তাদের হলুদ মেশানো দুধ না খাওয়াই ভালো। সে ক্ষেত্রে হলুদের চা হতে পারে বিকল্প।

সূত্র : এই সময়