সন্ত্রাসবিরোধী আইন ব্যবহার করে আঃলীগকে নিপিড়ণ-দমন করছে অন্তর্বর্তী সরকার

The Awami League is being oppressed using anti-terrorism laws
আবুল কালাম আজাদ ১০ অক্টোবর ২০২৫ ০১:৫৩ অপরাহ্ন রাজনীতি
আবুল কালাম আজাদ ১০ অক্টোবর ২০২৫ ০১:৫৩ অপরাহ্ন
সন্ত্রাসবিরোধী আইন ব্যবহার করে আঃলীগকে   নিপিড়ণ-দমন করছে অন্তর্বর্তী সরকার
সন্ত্রাসবিরোধী আইন ব্যবহার করে আঃলীগকে নিপিড়ণ-দমন করছে অন্তর্বর্তী সরকার

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের অধীনে সম্প্রতি সংশোধিত সন্ত্রাসবিরোধী আইন ব্যবহার করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সমর্থক ও সমালোচকদের গ্রেপ্তার করা হচ্ছে—এমন অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। 

সংস্থাটি বলছে, এই আইনের অপব্যবহার মানবাধিকার লঙ্ঘনের নতুন দৃষ্টান্ত স্থাপন করছে এবং জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে তাৎক্ষণিক হস্তক্ষেপ করতে হবে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এইচআরডব্লিউ জানায়, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে বিরোধী মত দমন ও নির্বিচারে গ্রেপ্তারের ঘটনা বেড়েছে। সংস্থাটির মতে, সরকারের উচিত এই আইনের আওতায় আটক সকল রাজনৈতিক কর্মীকে মুক্তি দেওয়া এবং কেবল প্রকৃত সহিংসতার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্টে টানা তিন সপ্তাহের সহিংস আন্দোলনের পর শেখ হাসিনা সরকারের পতন ঘটে, যেখানে অন্তত ১ হাজার ৪০০ জন নিহত হয়। এরপর গঠিত অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ১২ মে সন্ত্রাসবিরোধী আইনে কঠোর সংশোধনী এনে আওয়ামী লীগকে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করে। এর ফলে দলটির সভা, প্রকাশনা ও অনলাইন কার্যক্রম বন্ধ করা হয় এবং এখন সেই আইনের মাধ্যমেই দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।

হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, বাংলাদেশিরা শেখ হাসিনার আমলে যেমন পক্ষপাতদুষ্ট দমননীতি সহ্য করেছে, অন্তর্বর্তী সরকার যেন সেই একই পথে না হাঁটে। জাতিসংঘ মানবাধিকার দপ্তরকে এখনই হস্তক্ষেপ করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গ্রেপ্তার ঠেকাতে হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, এই পর্যন্ত কয়েক হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং অনেকের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, আটক ব্যক্তিদের চিকিৎসা থেকেও বঞ্চিত করা হচ্ছে-যা আগের সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনার পুনরাবৃত্তি ঘটাচ্ছে।