আরএফএল গ্রুপ চাকরি দিচ্ছে অভিজ্ঞতা ছাড়াই

RFL Group Jobs
অনলাইন ডেস্ক: ১৮ অক্টোবর ২০২৫ ০২:৪৪ অপরাহ্ন লাইফস্টাইল
অনলাইন ডেস্ক: ১৮ অক্টোবর ২০২৫ ০২:৪৪ অপরাহ্ন
আরএফএল গ্রুপ চাকরি দিচ্ছে অভিজ্ঞতা ছাড়াই
..............সংগৃহীত ছবি

আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস বিভাগ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১১ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।


প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার

বিভাগ: অ্যাকাউন্টস

পদসংখ্যা: ০৫টি 

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং অথবা অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমে বিবিএ বা এমবিএ

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা 

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, ভ্রমণ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, লাঞ্চ সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, ২টি উৎসব বোনাস, লিভ এনক্যাশমেন্ট, পরিবহন সুবিধা, প্রাণ-আরএফএল পণ্যের উপর ছাড়, প্রাণ-আরএফএল আউটলেট/শোরুমে ক্রেডিট ক্রয় সুবিধা, ৬ মাসের প্রবেশনারি পিরিয়ডের পর বেতন সংশোধিত হবে। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১০ নভেম্বর  ২০২৫