ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা রক্ষায় প্রতিদিন খেতে পারেন যেসব ড্রাই ফ্রুট

Dry fruits that you can eat every day
অনলাইন ডেস্ক ১৯ অক্টোবর ২০২৫ ১২:৪৫ অপরাহ্ন লাইফস্টাইল
অনলাইন ডেস্ক ১৯ অক্টোবর ২০২৫ ১২:৪৫ অপরাহ্ন
ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা রক্ষায় প্রতিদিন খেতে পারেন যেসব ড্রাই ফ্রুট
.........সংগৃহীত ছবি

ত্বককে উজ্জ্বল, মসৃণ ও ব্রণমুক্ত রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় যুক্ত করতে পারেন কিছু নির্দিষ্ট শুকনো ফল। বাদাম, আখরোট, খেজুর, ডুমুর ও কিসমিস এই ড্রাইফ্রুটগুলো শুধু স্বাস্থ্য নয়, আপনার ত্বকের সৌন্দর্য বাড়াতেও দারুণ কার্যকর।

কেন শুকনো ফল ত্বকের জন্য উপকারী?

শুকনো ফল পুষ্টিগুণে ভরপুর। এতে রয়েছে প্রোটিন, অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ উপাদান যা শরীরকে ভিতর থেকে সুস্থ রাখে এবং ত্বকের প্রাকৃতিক জেল্লা ধরে রাখতে সাহায্য করে।

ত্বকের যত্নে কোন কোন শুকনো ফল খাবেন?

বাদাম

ভিটামিন ই-তে ভরপুর বাদাম ত্বককে ময়েশ্চারাইজ করে ও শুষ্কতা কমায়। নিয়মিত বাদাম খেলে ত্বক নরম ও মসৃণ থাকে।

আখরোট

ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ আখরোট ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে এবং বলিরেখা কমায়।

খেজুর

খেজুর শরীরের টক্সিন বের করতে সাহায্য করে, যার ফলে ব্রণ কমে এবং ত্বক আরও পরিষ্কার দেখায়।

ডুমুর

ভিটামিন এ ও অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর ডুমুর ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং ত্বককে করে উজ্জ্বল ও কোমল।

কিসমিস

ত্বকের রক্ত সঞ্চালন ঠিক রাখে, দাগ-ছোপ কমায় এবং ত্বককে করে আরো উজ্জ্বল।

কিভাবে খাবেন?

প্রতিদিন সকালে বা বিকেলে হালকা নাস্তার সময় ৫-৬টি বাদাম, ২-৩টি খেজুর, ১-২টি ডুমুর এবং কিছু কিসমিস খেতে পারেন। চাইলে গরম দুধ বা ভিজিয়ে খাওয়া যেতে পারে, যা হজমে সহায়ক।

ত্বকের কৃত্রিম যত্নের চেয়ে প্রাকৃতিক পদ্ধতি বেশি কার্যকর। প্রতিদিন অল্প পরিমাণে ড্রাইফ্রুট খেলে শুধু শরীরই নয়, আপনার ত্বকও হবে উজ্জ্বল, স্বাস্থ্যবান ও সুন্দর। তাই সৌন্দর্য বজায় রাখতে আজ থেকেই শুকনো ফল খাওয়া শুরু করুন।

সূত্র : এবিপি