ভূমিকম্পের আতঙ্কে ঢাবির ক্লাস–পরীক্ষা স্থগিত
DU classes, exams postponed due to earthquake fears
দুই দিনে তিন বার ভূমিকম্পের কারণে আতঙ্ক সৃষ্টি হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগামীকালের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।
স্থগিত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে বলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এতে বলা হয়, ‘শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য আদিষ্ট হয়ে এতদ্বারা জানানো যাচ্ছে যে, ভূমিকম্প জনিত কারণে কিছু সংখ্যক শিক্ষার্থী আহত হওয়ায় ও শিক্ষক–শিক্ষার্থীগণ আতঙ্কিত হওয়ার কারণে আগামীকাল ২৩ নভেম্বর ২০২৫ তারিখের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সকল ক্লাশ ও পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে।’