ভালবাসা দিবসে বিক্রির জন্য জমিয়ে রাখা মদসহ আটক ১

Detention with alcohol 1
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৫১ পূর্বাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৫১ পূর্বাহ্ন
ভালবাসা দিবসে বিক্রির জন্য জমিয়ে রাখা মদসহ আটক ১
ভালবাসা দিবসে বিক্রির জন্য জমিয়ে রাখা মদসহ আটক ১

বিশ্ব ভালবাসা দিবসে বিক্রির জন্য জমিয়ে রাখা ৫০ লিটার মদ সহ ৪ মাদক মামলার পলাতক আসামী এক মহিলাকে আটক করেছে ৯ এপিবিএন।

বুধবার ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা অনুমান ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, চট্টগ্রাম এর “অপারেশন, ইন্টেলিজেন্স ও সাইবার টিম“ ইনচার্জ রনজিত বড়ুয়ার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সিএমপি আকবরশাহ্ থানাধীন স্ক্র্যাপ কলোনী হতে ৫০ লিটার চোলাই মদ সহ রাবেয়া আক্তার (৩৮) নামে এক মহিলা মাদক ব্যবসায়িকে আটক করা হয় । 

রাবেয়া ইতিপূর্বে মাদকসহ ৪ বার পুলিশের কাছে আটক হয়েছিল। 

জিজ্ঞাসাবাদে রাবেয়া জানায়, বিশ্ব ভালাবাসা দিবসে বেশি দামে বিক্রয় করার জন্য সে এ মদ জমা করছিল। 

রাবেয়ার স্বামী শাহ আলম দীর্ঘদিন ধরে পলাতক। তার স্থায়ী ঠিকানা খাগড়াছড়ি জেলাধীন মানিকছড়ি উপজেলার ডিজ্ঞাছড়া। রাবেয়া  বর্তমানে পাহাড়তলী রেলওয়ে স্ক্র্যাপ কলোনীতে ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা চালাচ্ছিল।

৯ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, চট্টগ্রাম এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি কামরুজ্জামান এর নির্দেশে অভিযান অব্যাহত থাকবে।   

আটক ৪ মাদক মামলার আসামি রাবেয়ার বিরুদ্ধে সিএমপি আকবরশাহ্ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রজু করা হয়েছে।