র্যাবের অভিযানে কক্সবাজার কুলিয়াপাড়ার কাজলসহ আটক ৩
কক্সবাজার সদরের খুরুস্কুল কুলিয়াপাড়া, টেকনাফের লম্বাবিল, চট্টগ্রামের সাতকানিয়া বটতলী থেকে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত তিনজন পলাতক আসামি আটক করেছে র্যাব-১৫।
বিজয় বাংলা নিউজ কে র্যাব জানায়, দায়েরকৃত বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আটকে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রামু থানার দায়েরকৃত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ঘাতক ড্রাইভার কাজলকে আটকের লক্ষ্যে র্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে।
গতকাল গোপন সংবাদে র্যাব-১৫, সদর ব্যাটালিয়নের একটি আভিযানিক দল কক্সবাজার সদরের খুরুস্কুল কুলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি মো: লুৎফর রহমান কাজল (২১), পিতা-উকিল আহমদ, কুলিয়াপাড়া, ৯নং ওয়ার্ড, খুরুস্কুল, কক্সবাজার সদরকে আটক করতে সক্ষম হয়।
অন্যদিকে টেকনাফ থানার সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি আকতার হোসেন (৩০), পিতা-মীর কাশেম, লম্বাবিল, হোয়াইক্যং, টেকনাফকে আটক করা হয়।
আরও একটি পৃথক অভিযানে পলাতক আসামি মো: সিরাজ (৫৫), পিতা-মৃত গোলাম নবী, বাজালিয়া (উত্তরপাড়া), ৬নং ওয়ার্ড, সাতকানিয়া, চট্টগ্রামকে সাতকানিয়ার বটতলী এলাকা থেকে আটক করতে সক্ষম হয়।