কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অভিযানে ৩ ছিনতাইকারি গ্রেফতার

Tourist police operation
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১০ ফেব্রুয়ারি ২০২৪ ০৬:৩৩ পূর্বাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১০ ফেব্রুয়ারি ২০২৪ ০৬:৩৩ পূর্বাহ্ন
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অভিযানে ৩ ছিনতাইকারি গ্রেফতার
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অভিযানে ৩ ছিনতাইকারি গ্রেফতার

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অভিযানে ৩ ছিনতাইকারি গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার ১০ ফেব্রুয়ারি রাত ৩.৪৫ ঘটিকার সময় ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদ এর নেতৃত্বে  কক্সবাজার সুগন্ধা বীচে পরিচালিত বিশেষ অভিযানে চিহ্নিত ছিনতাইকারি মোঃ হাসান (১৯), পিতা-মোঃ কামাল উদ্দিন, তোতকখালী, পিএমখালী, কক্সবাজার, মোঃ ইয়াছিন আরাফাত (২১), পিতা-আব্দুর রহিম, জেলগেইট পশ্চিমপাড়া, কক্সবাজার এবং মোঃ ইউসুফ (৩৩), পিতা-আবু তাহের, সমিতিপাড়া, বায়তুল রিদোয়ান জামে মসজিদ, কক্সবাজারকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা একাধিক ছিনতাই, অস্ত্র ও মাদক মামলার আসামি। 

বিজয় বাংলা নিউজ কে ট্যুরিস্ট পুলিশ জানায়, কক্সবাজারে ভ্রমণে আসা পর্যটকদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ট্যুরিস্ট পুলিশের অভিযান অব্যাহত থাকবে। পর্যটকদের যেকোন বিষয়ে সার্বিক যোগাযোগ ০১৩২০-১৫৯০৮৭ / ০১৩২০-১৬০০০০।