আগ্নেয়াস্ত্র তৈরির প্রশিক্ষক 'মনির মাস্টার' র‌্যাবের হাতে গ্রেফতার

Firearms trainer arrested
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১১ ফেব্রুয়ারি ২০২৪ ০৭:২৪ পূর্বাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১১ ফেব্রুয়ারি ২০২৪ ০৭:২৪ পূর্বাহ্ন
আগ্নেয়াস্ত্র তৈরির প্রশিক্ষক 'মনির মাস্টার' র‌্যাবের হাতে গ্রেফতার

দীর্ঘ ৩০ বছরে সহস্রাধিক অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর এবং অর্ধ শতাধিক ব্যক্তির আগ্নেয়াস্ত্র তৈরির প্রশিক্ষক মনিরুল ইসলাম ওরফে মনির মাস্টার গ্রেফতার হয়েছে। 

বিজয় বাংলা নিউজ কে র‌্যাব জানিয়েছে, কক্সবাজারের টেকনাফ লামা শীলের ঝিরি পাহাড়ের পাদদেশ থেকে র‌্যাব-১৫ কর্তৃক মনির মাস্টার গ্রেফতার হয়েছে। এসময় ২টি পূর্ণ তৈরি আগ্নেয়াস্ত্র, ২টি আংশিক তৈরি আগ্নেয়াস্ত্র, আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা এবং বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 

র‌্যাব-১৫ গোপন সংবাদ পায় টেকনাফ ২নং হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম জুম্মাপাড়া এলাকার লামা শীলের ঝিরি পাহাড়ের পাদদেশে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যসহ কতিপয় মাদক ব্যবসায়ি অবস্থান করছে। গতকাল উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকার নিকটবর্তী স্থানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কতিপয় ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে মোঃ মনিরুল হক (৬০), পিতা-মৃত আব্দুল জলিল, কোদালিয়া কাটা (ছমুদা বড় বাড়ি), ৮নং ওয়ার্ড, ঈদগড়, রামুকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনায় আরো ৩/৪ জন ব্যক্তি পালিয়ে যায়। অভিযানে ২টি দেশীয় তৈরী একনলা বন্দুক, ২টি দেশীয় তৈরী এলজির ব্যারেল, ২টি হাতল ব্যতীত দেশীয় তৈরী এলজির বডি, হাতুড়ি, রানদা সহ বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়। 

কক্সবাজারের অন্যতম শীর্ষ অবৈধ আগ্নেয়াস্ত্র নির্মাতা ও যোগানদাতা মনিরুল ইসলাম ওরফে মনির মাস্টার। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির স্বীকার করে এ পর্যন্ত সে সহস্রাধিক আগ্নেয়াস্ত্র তৈরি করেছে এবং অর্ধ শতাধিক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র তৈরির প্রশিক্ষণ দিয়ে মনিরুল ইসলাম থেকে মনির মাস্টার উপাধি পেয়েছে। 

এছাড়াও সে জানায়, তার পিতার কাছে থেকে সে অস্ত্র তৈরির প্রশিক্ষণ নেয় এবং দীর্ঘ ৩০ বছর যাবৎ অস্ত্র তৈরি পেশার সঙ্গে যুক্ত ছিল।