অনুমতি ছাড়া হরমুজ দিয়ে জাহাজ চালালে ধ্বংস করে দেওয়া হবে

Ships sailing through Hormuz without permission will be destroyed
অনলাইন ডেস্ক ০৮ এপ্রিল ২০২৬ ০৯:৫৮ অপরাহ্ন বিশ্ব/আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক ০৮ এপ্রিল ২০২৬ ০৯:৫৮ অপরাহ্ন
অনুমতি ছাড়া হরমুজ দিয়ে জাহাজ চালালে ধ্বংস করে দেওয়া হবে
--সংগৃহীত ছবি

অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চালানোর চেষ্টা করলে ওই জাহাজ ধ্বংস করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে ইরান। আজ বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়। এরপর হরমুজ প্রণালি খুলে দেয় ইরান। তবে এখন থেকে এই রুট ব্যবহার করতে ইরানের অনুমতি লাগবে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার সন্ধ্যায় ইরানের নৌবাহিনী হরমুজ ও আশপাশে থাকা জাহাজগুলোকে বার্তা পাঠায়। এতে বলা হয়, হরমুজ এখনো বন্ধ আছে। যদি কোনো জাহাজ অনুমতি ছাড়া এখান দিয়ে চলার চেষ্টা করে তাহলে সেটি ধ্বংস করে দেওয়া হবে।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর অবশ্য দুটি জাহাজ হরমুজ দিয়ে পার হয়। এরপরই ইরানি নৌবাহিনীর কাছ থেকে কঠোর সতর্কতা আসে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ অবশ্য এক সংবাদ সম্মেলনে দাবি করেন, হরমুজ প্রণালি খুলে দেওয়া হয়েছে। কিন্তু ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, হরমুজ আগামী শুক্রবার সীমিত ও নিয়ন্ত্রিত আকারে খুলে দেওয়া হতে পারে। অর্থাৎ যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসার আগ মুহূর্তে হরমুজ খোলা হতে পারে।

এদিকে মার্কিনি ও ইরানিদের মধ্যে হওয়া যুদ্ধবিরতিটি ভেস্তে যাওয়ার শঙ্কায় পড়েছে। দখলদার ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে লেবাননে আজ স্থানীয় সময় সন্ধ্যায় ব্যাপক হাশলা চালিয়েছে। এতে কয়েকশ মানুষ নিহত ও আহত হয়েছেন।

সূত্র: রয়টার্স