জেলা পরিষদের প্রশাসক মহোদয়কে “কথা নয় কাজ” গ্রন্থের সৌজন্য কপি উপহার

Md. Ershad Ali (Isha)
নিজস্ব প্রতিনিধি:- ২৮ এপ্রিল ২০২৬ ০৪:৩৪ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিনিধি:- ২৮ এপ্রিল ২০২৬ ০৪:৩৪ অপরাহ্ন
জেলা পরিষদের প্রশাসক মহোদয়কে “কথা নয় কাজ” গ্রন্থের সৌজন্য কপি উপহার
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো: এরশাদ আলী (ঈশা) মহোদয়ের নিকট উপহার প্রদান করা হয়েছে।

রাজশাহী কেশরহাট কলেজের অধ্যক্ষ  মো: গিয়াস উদ্দিন রচিত “কথা নয় কাজ” গ্রন্থের একটি সৌজন্য কপি রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো: এরশাদ আলী (ঈশা) মহোদয়ের নিকট উপহার প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার  দুপুরে  জেলা পরিষদ কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে লেখক অধ্যক্ষ মো: গিয়াস উদ্দিন প্রশাসক মহোদয়ের হাতে বইটির কপি তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। গ্রন্থটি গ্রহণ করে প্রশাসক মহোদয় লেখকের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তব কাজে মনোনিবেশ করাই আমাদের অগ্রগতির মূল চাবিকাঠি। ‘কথা নয় কাজ’ গ্রন্থটি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

লেখক অধ্যক্ষ মো: গিয়াস উদ্দিন জানান, বইটিতে সমাজ, শিক্ষা ও মানবিক মূল্যবোধের নানা দিক তুলে ধরা হয়েছে, যা পাঠকদের কর্মমুখী হতে উদ্বুদ্ধ করবে।সৌজন্য সাক্ষাৎ শেষে প্রশাসক মহোদয় লেখকের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।