রাসিকের প্রশাসকের সাথে বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Md. Mahfuzur Rahman Riton
নিজস্ব প্রতিনিধি:- ২৮ এপ্রিল ২০২৬ ০৬:২৮ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিনিধি:- ২৮ এপ্রিল ২০২৬ ০৬:২৮ অপরাহ্ন
রাসিকের প্রশাসকের সাথে বিভিন্ন  ব্যাংকের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন

রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিবৃন্দ। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে নগর ভবনে রাসিক প্রশাসক মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জনতা ব্যাংক পিএলসি, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোঃ জাহাঙ্গীর হোসেন জোয়ার্দার। এ সময় জনতা ব্যাংকের কাদিরগঞ্জ শাখার ম্যানেজার আনন্দ কুমার প্রামাণিক উপস্থিত ছিলেন।

এছাড়া রাসিক প্রশাসক মহোদয়ের সাথে সৌজন্য করেন ইউসিবি ব্যাংকের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষেরা।