ঢাকা লিগে জয়ে শুরু মোহামেডান-প্রাইম ব্যাংকের, হার আবাহনীর
অবশেষে মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আর উদ্বোধনী দিনে আজ সোমবার মাঠে নেমেছে সব দলই। ঢাকার ৬ ভেন্যুতে হয়েছে এই খেলা। যেখানে প্রথমদিনে জয়লাভ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, ঢাকা লেওপার্ডস, লিজেন্ডস অব রূপগঞ্জ, গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং বসুন্ধরা স্ট্রাইকার্স।
তবে বড় দল হিসেবে হারের মুখ দেখেছে আবাহনী। ঢাকা লেওপার্ডসের কাছে ৫ উইকেটের ব্যবধানে হেরেছে তারা। অন্যদিকে অগ্রণী ব্যাংকের সাথে ৪ উইকেটে জিতেছে প্রাইম ব্যাংক। রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ২২ রানে জিতে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। অন্যদিকে ব্রাদার্স ইউনিয়নকে ৯ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
সিটি ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে মোহামেডান। গুলশানকে ২৬ রানে হারিয়েছে বসুন্ধরা স্ট্রাইকার্স। এদিন নার্ভাস নাইন্টিনে ফিরেছেন আশিকুর রহমান শিবলি এবং সাইফ হাসান। মোহামেডানের হয়ে ৫ উইকেট পেয়েছেন নাঈম আহমেদ। এছাড়া প্রাইম ব্যাংকের হয়ে আলিস আল ইসলাম নিয়েছেন ৪ উইকেট।