রাজশাহীতে প্রশিক্ষণার্থীদের মাঝে কিট বক্স বিতরণ

Delivery of kit box
ছোটন সরদার ০৫ মে ২০২৬ ০৪:১৯ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ০৫ মে ২০২৬ ০৪:১৯ অপরাহ্ন
রাজশাহীতে প্রশিক্ষণার্থীদের মাঝে কিট বক্স বিতরণ
রাজশাহী নগরীতে কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় প্রশিক্ষণার্থীদের মাঝে কিট বক্স বিতরণ করা হয়েছে।

রাজশাহী নগরীতে কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় প্রশিক্ষণার্থীদের মাঝে কিট বক্স বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকাল ১১টায় নগরীর গণকপাড়ায় জাতীয় আদিবাসী পরিষদের হলরুমে এই বিতরণ  অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শহর সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি মেহেরুন নেসা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি গণেশ মার্ডি, দৈনিক জনকণ্ঠের স্টাফ ফটো সাংবাদিক সেলিম জাহাঙ্গীর, সমাজকর্মী জুলিয়ান বিশ্বাস, এইচআরডির প্রতিনিধি ছোটন সরদার এবং কাজল মার্ডি।

বক্তারা বলেন, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় উপকরণ সহায়তা তাদের স্বনির্ভর হতে সহায়ক ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সম্ভব।

অনুষ্ঠানে কারিগরি সহায়তার অংশ হিসেবে পাঁচজন প্রশিক্ষণার্থী, কার্তিক সিং, সঞ্জয় পাহাড়িয়া, শিশির বিশ্বাস, কল্পনা টুডু ও সুফলা বিশ্বাসের হাতে কাজের কিট বক্স তুলে দেওয়া হয়।

আইপিএইচআরডির আয়োজনে এবং আইইডির সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। আয়োজকেরা জানান, ভবিষ্যতেও দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।