হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

infected with measles
অনলাইন ডেস্ক ১০ মে ২০২৬ ০৮:৪৯ অপরাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক ১০ মে ২০২৬ ০৮:৪৯ অপরাহ্ন
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ১১ শিশুর মৃত্যু হয়েছে।--সংগৃহীত ছবি

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম উপসর্গে ৭ ও নিশ্চিত হামে ৪ জন মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মৃত্যু দাঁড়াল ৪০৯ জনে।

রোববার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ পাওয়া গেছে এমন শিশুর সংখ্যা ১ হাজার ৭০৮।

হাম এবং হামের উপসর্গ নিয়ে গত দেড় মাসে সারা দেশে ৪০৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৬৫ শিশুর। আর উপসর্গ নিয়ে মারা গেছে  ৩৪৪।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৬ হাজার ৮১৯ শিশু। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৪৯ হাজার ১৫৯ শিশু। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও হাম সন্দেহে ১৭৯ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৮২৮।

এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১০ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের।