সাগরাম মাঝি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২৪ মে ২০২৬ অনুষ্ঠিত হবে

ছোটন সরদার , রাজশাহী ২৩ মে ২০২৬ ০৭:০৩ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার , রাজশাহী ২৩ মে ২০২৬ ০৭:০৩ অপরাহ্ন
সাগরাম মাঝি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২৪ মে ২০২৬ অনুষ্ঠিত হবে
রাজশাহীর গোদাগাড়ীতে সাগরাম মাঝি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ আয়োজন করা হয়েছে।

রাজশাহীর গোদাগাড়ীতে সাগরাম মাঝি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ আয়োজন করা হয়েছে। রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির উদ্দ্যোগে ২৪ মে রবিবার কাদমা হাই স্কুল মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টকে কেন্দ্র করে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে আয়োজকরা। রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক হরেন্দ্র নাথ সিং এর সভাপতিত্বে 

উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা হেমন্ত মুরারী, প্রধান অতিথি  থাকবেন, কাজী শহিদুল ইসলাম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, রাজশাহী। বিশেষ অতিথি থাকবেন ইসরাত জাহান, উপজেলা নির্বাহী অফিসার, গোদাগাড়ী, রাজশাহী,আমিরুল ইসলাম কনক (পিএইচডি), প্রফেসর, ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সামসন হাঁসদা, সহকারী অধ্যাপক (ইংরেজি),রাজশাহী কলেজ,রাজশাহী। 

এর আগে সকাল সাতটায় সাগরাম মাঝির সমাধিতে পুষ্পার্ঘ্য ও শ্রদ্ধান্জলি নিবেদন করবেন একাডেমির কর্মকর্তা কর্মচারীবৃন্দ,এলকাবাসী ও খেলোয়াগন।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে টুর্নামেন্টকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি ও সামাজিক সম্প্রীতি জোরদার ও তরুন সমাজকে মাদক থেকে দূরে রাখাই  আয়োজনের মূল উদ্দেশ্য।সকাল আটটায় শুভ উদ্ভোদন হবে,টুর্নামেন্টে অংশগ্রহণ করবে - মাঝি একাদশ, সিমলা তীরন্দাজ ক্লাব,ঝিনা ফুলবাড়ি সৃজন সংঘ,পাহাড়িয়া আদিবাসী ছাত্র পরিষদ,,প্রচেষ্টা স্পোর্টিং ক্লাব,কাদমা ফুলবাড়ি যুব সংঘ, সাগরাম হোস্টেল একাদশ,গোপালপুর যুব সংঘ।খেলাটি নকআউট পর্বে অনুষ্ঠিত হবে।