প্রান্তিক মানুষের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক অগ্রগতি সম্ভব নয়

Overall progress is not possible.
কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ ২৬ মে ২০২৬ ০৭:২০ অপরাহ্ন সারা বাংলা
কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ ২৬ মে ২০২৬ ০৭:২০ অপরাহ্ন
প্রান্তিক মানুষের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক অগ্রগতি সম্ভব নয়
প্রান্তিক মানুষের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক অগ্রগতি সম্ভব নয়

 পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, স্বাধীনতার পর থেকে অনেক সরকার এলেও প্রান্তিক ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কল্যাণে কার্যকর পদক্ষেপ খুব বেশি দেখা যায়নি। গ্রামের মানুষের জন্য আমাদের চিন্তা করা উচিত, জনপ্রতিনিধিদের ভাবা উচিত। সেই জায়গায় যদি আমরা উন্নয়ন না করি তাহলে সার্বিকভাবে আমরা দেশের উন্নয়নে আগাতে পারবো না।

সোমবার (২৫ মে) বিকেলে বোদা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে পবিত্র ঈদুল আযাহা উপলক্ষো প্রকৃতিক দুযোগে ক্ষতিগ্রস্থ ও অসহায় পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত গৃহমঞ্জুরি (নগদ অর্থ চেক) ও চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বোদা ও দেবীগঞ্জের মানুষের উন্নয়ন ও কল্যাণে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারি সহায়তা ও উন্নয়ন কর্মকাণ্ডে প্রকৃত উপকারভোগীদের কাছে সুবিধা পৌঁছানো নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, আমি শুধু একটি দলের প্রতিনিধি নই, আমি সকল মানুষের প্রতিনিধি। তাই যার প্রাপ্য, তাকে তার অধিকার বুঝিয়ে দিতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সহায়তা ও সুবিধা বণ্টনের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আল্লাহ্ আমাকে সম্মান দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। যতদিন এই দায়িত্বে আছি, বোদা ও দেবীগঞ্জ মানুষের একটি টাকাও যেন আমার পকেটে না ঢোকে।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জাতীয়তাবাদী দল (বিএনপি)'কে এ দেশের মানুষ নির্বাচিত করেছেন। সরকার নির্বাচনের পূর্বে যে ওয়াদাগুলো করেছিল তা বাস্তবায়নে কাজ করছে। প্রান্তিক মানুষগুলো, গরিব, অসহায় সাধারণ মানুষ যারা খেটে খাওয়া শ্রমজীবী তাদের জন্য আমাদের কর্মসূচিগুলো থাকতে হবে এবং সেটা আমরা বাস্তবায়ন করব।

প্রতিমন্ত্রী আজাদ বলেন, আপনারা অনেকেই জানেন যে, নির্বাচনের আগে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের ঘোষণা দেন তারেক রহমান। বিএনপি দল নির্বাচিত হওয়ার ১০ দিনের মাথায় এ দেশের কৃষক, খেটে খাওয়া বিশেষ করে কৃষকদের যে কৃষিঋণ ছিল তা মওকুফ করছেন। এছাড়া প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। আগামী অর্থ বছরে ৪০ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে। এমনিভাবে আমরা কৃষক ও প্রান্তিক মানুষের জন্য কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, প্রান্তিক মানুষগুলোর জন্য বিগত সময়ে আমরা কিছু করতে দেখি নাই। এখানে লুটপাট হয়েছে। মানুষের কল্যাণে এখানে কোনো কার্যক্রম গ্রহণ করা হয় নাই। বিগত সরকারের লুটপাট ও বিদেশে টাকা পাচারের কারণে আমাদের অর্থনৈতিক সংকট আছে। কিন্তু সম্মিলিত প্রয়াসে বিভিন্ন খাতে খরচ সাশ্রয়ী করে আমরা উন্নয়ন করতে চাই। আর কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে বা মিথ্যা স্লোগানের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়, তাহলে সরকার ও দল তা কোনোভাবেই বরদাস্ত করবে না।

বোদা উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিল রোজা ফেরদোস চিম্ময় দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ সময় ৫শত অসহায় মানুষের মধ্যে ২০ কেজি করে চাল ও গৃহমঞ্জুরির নগদ অর্থের চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

আলোচনা শেষ প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এর আগে প্রতিমন্ত্রী বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাটে করতোয়া নদীর উপর নির্মিত ওয়াই সেতুর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন, কাজের গুণগত মান ও নির্ধারিত সময়ে কাজ শেষ করা এবং জনদুর্ভোগ কমানোর বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কড়া নির্দেশনা দেন।