ময়মনসিংহে ৭ জন নিহতের ঘটনায় বাসের চালক-হেলপার আটক

Bus driver-helper arrested
অনলাইন ডেস্ক ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ০২:৫২ পূর্বাহ্ন আইন-আদালত
অনলাইন ডেস্ক ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ০২:৫২ পূর্বাহ্ন
ময়মনসিংহে ৭ জন নিহতের ঘটনায় বাসের চালক-হেলপার আটক
ময়মনসিংহে ৭ জন নিহতের ঘটনায় বাসের চালক-হেলপার আটক

ময়মনসিংহে ৭ জন নিহতের ঘটনায় বাসের চালক-হেলপারকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে শেরপুরের ঝিনাইগাতী থেকে তাদের আটক করা হয়।

এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কে সদরের চর ঈশ্বরদীয়া ইউনিয়নের চরবড়বিলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনসহ অটোরিকশাটিতে থাকা সাতজনের মৃত্যু হয়।

আরও পড়ুন:>> ময়মনসিংহে ওভাটেক করতে গিয়ে প্রাণ গেল ৭ যাত্রীর

এ ঘটনায় আটককৃতরা হলেন— বাসচালক সিরাজুল ইসলাম (৪৫) ও সুপারভাইজার জনি মিয়া (৪২)। তারা দুজনই শেরপুর সদরের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন। তিনি জানান, আটককৃতদের কোতোয়ালি মডেল থানায় আনা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিবিএন/১৭ ফেব্রুয়ারি/এসডি