বোদায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কাজী ফার্মসের বিরুদ্ধে ক্ষোভ, মহাসড়ক অবরোধ

Anger against Kazi Farms in protest of worker layoffs in Boda
কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৫:১৮ অপরাহ্ন সারা বাংলা
কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৫:১৮ অপরাহ্ন
বোদায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কাজী ফার্মসের বিরুদ্ধে ক্ষোভ, মহাসড়ক অবরোধ
বোদায় কাজী ফার্মস ফিডমিলে স্থানীয় শ্রমিকদের অন্যায়ভাবে ছাঁটাই এবং বহিরাগতদের নিয়োগের প্রতিবাদে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিক ও এলাকাবাসী।

পঞ্চগড়ের বোদায় কাজী ফার্মস ফিডমিলে স্থানীয় শ্রমিকদের অন্যায়ভাবে ছাঁটাই এবং বহিরাগতদের নিয়োগের প্রতিবাদে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিক ও এলাকাবাসী।

মঙ্গলবার দুপুরে (১৫ সেপ্টেম্বর) উপজেলার পাথরাজ এলাকায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচির কারণে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসন ও পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হলেও দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বোদা উপজেলার ভাসাইনগর এলাকায় অবস্থিত কাজী ফার্মস ফিডমিল কর্তৃপক্ষের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই স্থানীয় শ্রমিকদের অবমূল্যায়ন করার অভিযোগ উঠছিল। সম্প্রতি কোনো কারণ ছাড়াই বেশ কিছু স্থানীয় শ্রমিককে ছাঁটাই করে দেশের অন্যান্য অঞ্চলের লোকদের সেখানে নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে এবং স্থানীয়দের কর্মসংস্থানের দাবিতে ফুসে ওঠেন এলাকাবাসী ও ছাঁটাইকৃত কর্মীরা।

বিক্ষোভকারীরা জানান, নিজ এলাকায় শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলেও স্থানীয় যুবকদের বঞ্চিত করা হচ্ছে। উল্টো কর্মরত শ্রমিকদের ছাঁটাই করে চরম অবিচার করা হচ্ছে। কাজী ফার্মসের স্বেচ্ছাচারিতা মানিনা, মানব না। স্লোগানে উত্তাল হয়ে ওঠে বিক্ষোভস্থল। দুপুরের দিকে শত শত মানুষ জড়ো হয়ে পাথরাজ নামক স্থানে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তির সৃষ্টি হয়। 

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম এবং বোদা থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা। তারা বিক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয় সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। তাদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক স্বীকার করে প্রশাসনের কর্মকর্তারা তা সমাধানের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে সমাধানের আশ্বাস পাওয়ার পর আন্দোলনকারীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন। তবে ছাঁটাইকৃত শ্রমিকদের পুনরায় কাজে ফিরিয়ে না নেওয়া হলে এবং স্থানীয়দের নিয়োগের বিষয়টি নিশ্চিত না করা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা।